শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত
advertisement
আন্তর্জাতিক

ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক ১০০ মিলিয়ন ডলার দিবে বাংলাদেশকে

আন্তর্জাতিক ডেস্ক : ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, উনারা (বিশ্বব্যাংক) সাহায্য-সহযোগিতা করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেবে তারা।

মন্ত্রী বলেন, সাড়ে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা ওনারা করেছেন। আরবান হেলথের জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগজণের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেবে। এটা দিয়ে অবকাঠামো ও সেবার জন্য ব্যবহার হবে। আগস্টের শেষে বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয়ে যাবে।

করোনার সময় বিশ্বব্যাংকের অর্থায়ন কিছুটা কমানো হয়েছিল। আমরা বলেছি, যে কমিটমেন্ট করেছিলেন সেটি যেন বজায় থাকে। এ বিষয়ে আলোচনা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, সেবা যতটুকু দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এ ৫০০ মানুষ মারা গেছে। কাজেই মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরও জোরদার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় এ কাজটি আরও জোরদার করতে হবে। তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।

তিনি আরও বলেন, আমাদের দেশে ডেঙ্গু অনেক বেড়েছে। আশপাশের দেশে এত বাড়েনি। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কিন্তু মশা না কমলে ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যু কমবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ