শনিবার, ২৭ জুন ২০২৬
শনিবার, ২৭ জুন ২০২৬
শিরোনাম
ইতালিতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত, প্রবাসীর বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ মমেক হাসপাতালে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ব্যক্তিগত স্বার্থ নয় - চীন ও মালয়েশিয়ায় দেশের মানুষের স্বার্থই রক্ষা করেছি: প্রধানমন্ত্রী ডিবিএর মধ্যস্থতায় লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার ট্রেডিং পুনরায় চালু দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর মরজালে লটকনের বিশাল পাইকারি বাজার প্রধানমন্ত্রীর চীন-মালয়েশিয়া সফর - অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব এনআরবিসি ব্যাংকের ডিএমডি-সিবিও হিসেবে যোগ দিলেন শাহীন হাওলাদার এসিআই ফুডস ও বিসিএসআইআরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ইতালিতে নিজ বাসায় ছুরিকাঘাতে নোয়াখালীর একই পরিবারের ৩ জন নিহত
advertisement
আন্তর্জাতিক

ইতিহাস গড়ে চাঁদে পা রাখলো ভারতের ‘চন্দ্রযান-৩

আন্তর্জাতিক ডেস্ক: চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে প্রথম কোনো দেশ হিসেবে পা রেখেছে ভারত। বুধবার ভারতের স্থানীয় সময় ৬টায় দেশটির চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে চাঁদের মাটিতে। পৃথিবীর আর কোনো দেশ সেখানে এখন পর্যন্ত পৌঁছতে পারেনি। 

বুধবার সকাল থেকেই ভারতের কোটি কোটি মানুষের পাখির চোখ ছিল চন্দ্রপৃষ্ঠের সেই অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে।অবশেষে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ অবতরণ করেছে। চাঁদের দক্ষিণ মেরুর গতিপথ ধরে নেমেছে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। বিক্রমের অবতরণের সাথে সাথে ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে অবস্থিত ইসরোর কমান্ড কক্ষে আনন্দ-উল্লাসে ফেটে পড়েন বিজ্ঞানীরা। জাতীয় পতাকা হাতে উচ্ছ্বসিত দেখা যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও।

1

এদিকে চাঁদে সফলভাবে মহাকাশযান অবতরণ করানো দেশের তালিকায় চতুর্থ হিসেবে নাম লিখেয়েছে ভারত। এর মধ্য দিয়ে চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের কৃতিত্বও গড়বে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরো। এর আগে এই ইতিহাস গড়েছে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এর আগে জানিয়েছে, বুধবার ভারতীয় সময় ৫টা ৪৫ মিনিটে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম তার চূড়ান্ত অবতরণ শুরু করবে।স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করার চেষ্টা করবে এই ল্যান্ডার। অবশেষে স্থানীয় সময় ৬টায় অবতরণ করেছে চন্দ্রযান-৩।

ইতিহাস গড়া এই অভিযানের চূড়ান্ত মুহূর্ত ইউটিউবে সরাসরি সম্প্রচার করছে ইসরো। গোটা ভারত তথা বিশ্ববাসী সাক্ষী হয়েছে এই মুহূর্তের।

কর্পোরেট সংবাদ/এএইচ

সর্বশেষ পাওয়া সংবাদ