বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
আন্তর্জাতিক

৩ দিনে ৬৮০ প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

আন্তর্জাতিক ডেস্ক : ৩ দিনে ৬৮০ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এসব প্রবাসীরা এশিয়ান ও আফ্রিকান। খবর গাল্ফ নিউজের।

জানা গেছে, ৮ দেশের এসব প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে সেখানে কারাগারে ছিল। গত ২৭ থেকে ২৯ মে অর্থাৎ ৩ দিনের মধ্যে তাদের ফেরত পাঠানো হয়।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অ্যান্ড সিকিউরিটি মিডিয়া বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে কোনো বিলম্ব ছাড়াই তাদের ফেরত পাঠানো হয়েছে।

প্রক্রিয়ার মধ্যে রয়েছে এসব প্রবাসীদের আঙুলের ছাপ ও ছবি তোলা। তারপরে কুয়েত থেকে তাদের অবিলম্বে ফ্লাইটের ব্যবস্থা করা। নিরাপদে যাতে তারা নিজ দেশে ফিরতে পারে তাও নিশ্চিত করা হয়েছে।

গাল্ফ নিউজের এক প্রতিবেদেন বলা হয়েছে, যেসব কারণে তাদের ফেরত পাঠানো হয়েছে, তার মধ্যে অন্যতম হলো আদালতের রায়, প্রশাসনিক সিদ্ধান্ত ও কুয়েতের আবাসিক ও শ্রম আইনের লঙ্ঘন।

এদিকে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখতে সৌদি আরব সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সেখানে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি। মানবাধিকার থেকে শুরু করে ইরান ইস্যুতে সম্প্রতি দেশ দুইটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক ভালো যাচ্ছে না।

সর্বশেষ পাওয়া সংবাদ