বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ২০২৬-২৭ অর্থবছর - মুদিদোকান ও রেস্টুরেন্টসহ ভ্যাটের আওতায় আসছে যেসব খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় ২ জন নিহত, আহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে একটি হাই স্কুলের স্নাতক অনুষ্ঠানে বন্দুক হামলার ঘটনায় দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে। ভার্জিনিয়ার রিচমন্ডে এক ব্যক্তি চারটি হ্যান্ডগান নিয়ে হামলা চালায়। সে সময় তিনি ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটির ক্যাম্পাসের একটি থিয়েটারে স্নাতক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে সময় সেখানে হামলা চালানো হয়।

হামলার ঘটনায় ১৮ এবং ৩৬ বছর বয়সী দুজন নিহত হয়। তাদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশের ধারণা হামলাকারী নিহতদের পূর্ব পরিচিত কেউ। কী কারণে ওই হামলা চালানো হয়েছে সে বিষয়টিও নিশ্চিত নয়। হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি।

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় স্নাতক অনুষ্ঠানের পর ভার্জিনিয়ার রিচমন্ডের আলট্রিয়া থিয়েটারের বাইরে গোলাগুলির ঘটনায় বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রিচমন্ড পুলিশের মুখপাত্র ট্রেসি ওয়াকার গোলাগুলিতে আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সেখানকার পরিস্থিতি এখন আর জনসাধারণের জন্য হুমকি হিসেবে নেই।

রিচমন্ডের মেয়র লেভার এম স্টনি পুরো পরিস্থিতি সম্পর্কে টুইটারে একটি বিবৃতি প্রকাশ করেছেন বলে জানায় সিএনএন। বর্তমানে মনরো পার্কের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তারা। যে কোনও তথ্য আসার সঙ্গে সঙ্গেই তা জানানো হবে বলে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়।

রিচমন্ড পাবলিক স্কুলের কর্মকর্তা ম্যাথিউ স্ট্যানলি জানিয়েছেন, হুগুয়েনট হাই স্কুলের স্নাতক অনুষ্ঠান শেষ হওয়ার পর মনরো পার্কে গোলাগুলির ঘটনা ঘটে। তিনি বলেন, আমরা আজ সন্ধ্যার পর নির্ধারিত অন্য একটি স্কুলের স্নাতক অনুষ্ঠান বাতিল করেছি।

সিএনএন জানিয়েছে, স্কুল সিস্টেমের ওয়েবসাইট অনুসারে মঙ্গলবার আলট্রিয়া থিয়েটারে তিনটি স্কুলের স্নাতক অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ভার্জিনিয়া কমনওয়েলথ ইউনিভার্সিটি জানিয়েছে, বিকেল ৫টা ১৫ মিনিটে একটি সতর্কতা পাঠানো হয়েছে যে, মনরো পার্কে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রায় এক ঘন্টা পর সতর্ক বার্তায় জানানো হয় যে, কোনও চলমান হুমকি নেই।

সর্বশেষ পাওয়া সংবাদ