বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
আন্তর্জাতিক

হাইতিতে শক্তিশালী ভূমিকম্প, ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আটলান্টিক মহাসাগরের দেশ হাইতিতে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে ৩ জনের মৃত্যু ও আরোও কয়েকজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন দেশটির কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, মঙ্গলবার (৬ মার্চ) সকালে হাইতির গ্র্যান্ড’আনসেতে ৪.৯ মাত্রার মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। যা রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে ৩০০ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। মাটির ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল।

গত কয়েকদিনের অতিবৃষ্টি ও ভূমিধসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে হাইতির জনজীবন। এরমাঝেই দেশটিতে আঘাত হানল ভূমিকম্প।

গ্র্যান্ড’আনসের বেসামরিক সুরক্ষা সংস্থার প্রধান ক্রিস্টিনে মনকুয়েলে বার্তাসংস্থা এএফপিকে মঙ্গলবার বলেন, ‘এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা সবাই একই পরিবারের সদস্য। ভূমিকম্পের সময় বাড়ি ধসে পড়লে তারা নিহত হন।’

বৃষ্টি ও ভূমিকম্পের কারণে ইতোমধ্যে হাইতিতে প্রাণ গেছে ৪২ জনের। এছাড়া বাস্তুহারা হয়েছেন কয়েক হাজার মানুষ।

হাইতিতে ২ বছর আগে ৭ দশমিক ২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। ওই ঘটনার পর মঙ্গলবারই আবার ভূমিকম্পে দেশটিতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ