বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
advertisement
আন্তর্জাতিক

সোমালিয়ায় ৫৪ জন উগান্ডার সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন। খবর আল জাজিরার।

রাজধানী মোগাদিসুর দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দূরে অবস্থিত বুলামারের ঘাঁটিতে এক সপ্তাহ আগে ওই হামলা চালানো হয়। শনিবার এক বিবৃতিতে উগান্ডার সেনা সদস্যদের নিহতের বিষয়টি প্রকাশ করেন মুসেভেনি।

এদিকে গত ২৬ মে আল শাবাবের পক্ষ থেকে দাবি করা হয় যে, আত্মঘাতী বোমা হামলায় ১৩৭ সেনা নিহত হয়েছে। তবে মুসেভেনি শনিবার জানিয়েছেন যে, উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস (ইউপিডিএফ) আল-কায়েদার সঙ্গে সম্পৃক্ত ওই সশস্ত্র গোষ্ঠীর কাছ থেকে ঘাঁটিটি পুনরুদ্ধার করেছে।

প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, আমাদের সেনারা ওই ঘাঁটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এর আগে গত সপ্তাহে মুসেভেনি জানান, উগান্ডার সেনা সদস্যরা হতাহত হয়েছেন। তবে সে সময় হামলা বা হতাহতের বিস্তারিত তথ্য তিনি জানাননি। ওই সেনা সদস্যরা আফ্রিকান ইউনিয়ন ট্রানজিশন মিশন ইন সোমালিয়ায় (এটিএমআইএস) দায়িত্ব পালন করছিলেন।

পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকারকে উৎখাত করতে ২০০৬ সাল থেকেই লড়াই চালিয়ে যাচ্ছে আল শাবাব। তারা সেখানে নিজেদের মতাদর্শ বাস্তবায়ন করতে চায়।

২০২২ সাল থেকে আল শাবাবের বিরুদ্ধে লড়াইয়ে সোমালিয়ার ফেডারেল সরকারকে সহযোগিতা করতে কাজ করে যাচ্ছে এটিএমআইএস-এর ২২ হাজার সেনা সদস্য।

সর্বশেষ পাওয়া সংবাদ