বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে আইসিএমএবি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নারী-শিশুসহ ৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দুরে একটি ভয়াবহ বিস্ফোরণে নারীসহ একই পরিবারের অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।

পাকিস্তানি গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে দুজন নারী ও দুটি শিশু রয়েছে। তারা সবাই একই পরিবারের। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি ভাঙারি কারখানায় কাজ করতেন। বিস্ফোরণের সময় পরিবারের সবাই বর্জ্য ঘাঁটাঘাঁটি করছিলেন। তবে ঠিক কী কারণে বিস্ফোরণটি হয়েছে, তা এখনো জানা যায়নি।

বিস্ফোরণের প্রকৃতি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পরপরই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়। সূত্র: ডন

সর্বশেষ পাওয়া সংবাদ