বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় ২ বছরের শিশুর যাবজ্জীবন কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ২ বছরের একটি শিশুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন উত্তর কোরিয়ার আদালত। বাবা-মায়ের অপরাধের সাজা খাটতে হচ্ছে তাকে। অভিযোগ উঠেছে, খ্রিস্টান ধর্মাবলম্বী নাগরিকদের কাছে বাইবেল পাওয়া গেলেই কড়া শাস্তি দিচ্ছে কিম জং উন প্রশাসন।

এমনকি, যাদের কাছে বাইবেল পাওয়া যাচ্ছে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। সেই সঙ্গে তাদের পরিবারের অন্য সদস্যরা পাচ্ছেন যাবজ্জীবন কারাদণ্ডের সাজা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ ঘটনা। তবে এ ঘটনা ২০০৯ সালের। সে বছর বাইবেল রাখা ও খ্রিস্টান ধর্ম পালনের অপরাধে শিশুটির বাবা-মাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার পর থেকেই সরকারের আদেশে রাজনৈতিক কারাগারে জীবন কাটাচ্ছে শিশুটি। সে হিসাব অনুযায়ী শিশুটির বর্তমান বয়স ১৫ বছর।

যুক্তরাষ্ট্রের এক অনুসন্ধানে উঠে এসেছে, উত্তর কোরিয়ায় গত কয়েক বছরে ৭০ হাজার খ্রিস্টানকে কারাবাসে পাঠানো হয়েছে। মৃত্যুদণ্ডও পেয়েছেন অনেকে । প্রতিবেদনে আরও দাবি করা হয়, জেলে বন্দিদের ওপর অত্যাচার করা হয়। নানা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন উত্তর কোরিয়ার বন্দিরা।

২০১০ সাল থেকে উত্তর কোরিয়া শাসন করছেন কিম জং উন। দেশটির কোনো নাগরিকের একনায়ক এ শাসকের কোনো সিদ্ধান্তের বিরোধিতা করার ক্ষমতা নেই। সূত্র: এনডিটিভি

সর্বশেষ পাওয়া সংবাদ