বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
আন্তর্জাতিক

পাকিস্তানে তুষারধসে ১০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের গিলগিট-বালতিস্তানের আস্তোর জেলায় তুষারধসের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে। আহত হয়েছে ২৬ জন। শনিবার (২৭ মে) সেখানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। খবর জিও নিউজের।

এর সত্যতা নিশ্চিত করে দিয়ামার-অস্তোর বিভাগের উপ-পুলিশ মহাপরিদর্শক তুফায়েল মীর বলেছেন, উদ্ধার তৎপরতা সহজতর করতে ও ধ্বংসস্তূপের নিচ থেকে লোকদের উদ্ধারের জন্য জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে।

এরই মধ্যে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং বরফের নিচে আটকে পড়া লোকজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

এছাড়া সেনাবাহিনীর হেলিকপ্টার, চিকিৎসকদের একটি দল, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছেছে। তারাও সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে।

সেখানের মুখ্যমন্ত্রী খালিদ খুরশিদ খান এই মর্মান্তিক ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন। ও স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার তৎপরতা শুরু করার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে সমস্যা যেনো কিছুতেই পিছু ছাড়ছে না ইমরান খানের। এবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক পরীক্ষায় বেরিয়েছে তিনি অ্যালকোহল পান করেন। এই দাবি করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আব্দুল কাদির প্যাটেল।

দুর্নীতি মামলায় ইমরানকে গ্রেফতার করার পর তার শারীরিক পরীক্ষা করা হয়েছিল। সেই রিপোর্টেই তার শরীরে অ্যালকোহলের উপস্থিতির প্রমাণ মিলেছে। শুক্রবার (২৬ মে) আব্দুল কাদির এ কথা জানিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ