বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
আন্তর্জাতিক

তুরস্কে দ্বিতীয় ধাপের নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রথম ধাপে নির্বাচন হয়েছে ১৪ মে। কিন্তু এই নির্বাচনে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে পারেনি। তাই দ্বিতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ (২৮ মে) রোববার। এতে রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন কেমাল কিলিচদারগলু। খরব সিএনএনের।

প্রথম ধাপের নির্বাচনে দুইজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। গত বিশ বছর ধরে তুরস্ক শাসন করছেন এরদোয়ান। কিন্তু এবারই তাকে এত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পের প্রায় ৪ মাস পর দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ভূমিকম্পে তুরস্ক ও সিরায় প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৬০ লাখ। অর্থনৈতিক সংকটেও রয়েছে দেশটি।

তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিলের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৯০ শতাংশ। এতে কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

এরদোয়ান ৪৯.৫২ শতাংশ ভোট নিশ্চিত করেন। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিলিচদারগলু পান প্রায় ৪৫ শতাংশ ভোট। তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এরদোয়ানের দল।

জানা গেছে, আজ স্থানীয় সময় সকাল ৮য় নির্বাচন শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ফলাফল পাওয়া যাবে রাত ৯ টার দিকে।

সর্বশেষ পাওয়া সংবাদ