বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যমুনার ভাঙনে চৌহালী: হুমকিতে জনপদ ও ধর্মীয় স্থাপনা ২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত?
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশি শ্রমিক আটক

কর্পোরেট সংবাদ ডেস্ক : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ১১৮ জন বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানানো হয়েছে।

কুয়ালালামপুর প্রশাসন ডিবিকেএল নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে জানায়, আটকদের মধ্যে ১১৮ জন বাংলাদেশের, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার ও ১০ জন পাকিস্তানের নাগরিক। বৈধ কাগজপত্র না থাকায় এসব নির্মাণ শ্রমিককে আটক করা হয়।

ডিবিকেএল পরিচালিত অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অংশ নেয়।

ফেডারেল টেরিটোরি অব কুয়ালালামপুরে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

সর্বশেষ পাওয়া সংবাদ