বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
২০২৭ সাল থেকে জানুয়ারিতে এসএসসি - এইচএসসিতে নকল মিললে কেন্দ্র প্রধানদের বিরুদ্ধেও ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ২৯ জুন প্রাইম ফাইন্যান্সের বোর্ড সভা প্রথম প্রান্তিকে বেক্সিমকো ফার্মার শেয়ার প্রতি আয় বাড়ল ১.৫৩ টাকা দ্বিতীয় প্রান্তিকেও বেক্সিমকো ফার্মার চমক, ৬ মাসে ইপিএস ১০.৫৮ টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ৩ কর্মকর্তা সাময়িক বরখাস্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দেশের বাজারে কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় কারবালা ভয়াবহ হৃদয়বিদারক যুগান্তকারী ঘটনা মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরবর্তী মহামারির জন্য সতর্ক করলো

আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী মহামারির জন্য সতর্ক করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। এক সতর্ক বার্তায় তিনি বলেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারির জন্য প্রস্তুত হতে হবে। এই মহামারি কোভিড-১৯ এর চেয়েও মারাত্মক হতে পারে বলে উল্লেখ করেন তিনি।

তার মতে, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি সতর্কতার ক্ষেত্রে কোভিড-১৯য়ের সমাপ্তি মানেই এই ভাইরাস আর বিশ্বব্যাপী স্বাস্থ্যের জন্য হুমকি নয় এমনটা নয়। অপর একটি ভ্যারিয়েন্ট উদ্ভূত হওয়ার হুমকি রয়ে গেছে যা নতুন করে রোগ এবং মৃত্যুর উত্থান ঘটাতে পারে। আরও মারাত্মক সম্ভাবনাসহ আরও রোগজীবাণুর প্রাদুর্ভাব হওয়ার হুমকি রয়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।

৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে এক প্রতিবেদনে এসব কথা বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। তিনি সতর্ক করে বলেন, যখন পরবর্তী মহামারি আঘাত হানবে এর জন্য আমাদের আগেই প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অধীনে স্বাস্থ্য-সম্পর্কিত লক্ষ্যগুলোর জন্য কোভিড-১৯-এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সাল পর্যন্ত এর প্রভাব থাকতে পারে।

এই মহামারি ২০১৭ বিশ্ব স্বাস্থ্য সমাবেশে ঘোষণা হওয়া ট্রিপল বিলিয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতিকেও প্রভাবিত করেছে। ইতোমধ্যেই একশ কোটি মানুষ স্বাস্থ্য সেবার ক্ষেত্রে সুরক্ষিত রয়েছেন। পাঁচ বছরের উদ্যোগে আরও একশ কোটি মানুষের সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, মহামারি আমাদের পুরোপুরি নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু এটা আমাদের দেখিয়েছে যে, কেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিএস) আমাদের কাছে গুরুত্বপূর্ণ হিসেবেই থাকবে এবং কেন আমরা মহামারি মোকাবেলা করার জন্য একই তাড়না ও সংকল্প অনুসরণ করবো।

সর্বশেষ পাওয়া সংবাদ