বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
PSI for the 1st Quarter Un-Audited Financial Statements 30 September 2026 of Walton Hi-Tech Industries PLC Un-Audited Financial Statements for the period ended September 30, 2026 of Anwar Galvanizing Ltd. বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান
advertisement
আন্তর্জাতিক

কর্ণাটকে বিজেপির পরাজয়, মমতার বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক : আগামী বছর লোকসভার নির্বাচন। ২০২৪ সালে নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টির শেষের শুরু। কর্ণাটকে ভারতীয় জনতা পার্টির পরাজয় নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কলকাতার কালীঘাটের বাড়িতে দাঁড়িয়ে এমন প্রতিক্রিয়াই জানালেন। এর সঙ্গে কর্ণাটকবাসীকে এই জয়ের শুভেচ্ছা জানালেন।

শনিবার (১৩ মে) বলিউড সুপারস্টার সালমান খান মমতা ব্যানার্জীর কালীঘাটের বাড়িতে দেখা করতে আসেন। দেখা করে বেড়িয়ে আসার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্ণাটকে বিধানসভা নির্বাচন নিয়ে মত প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেন, ঔদ্ধত্যের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। অহংকার, দুর্বিষহ ব্যবহার ও এজেন্সি পলিটিক্সের বিরুদ্ধে রায় দিয়েছেন সাধারণ মানুষ। আসলে এটা নো ভোট টু বিজেপি হয়েছে।

এরপর তিনি আরও বলেন, এটা বিজেপির শেষের শুরু। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় আছে। সেখানেও বিজেপির পরাজয় নিশ্চিত। ফলে ২০২৪ সালের নির্বাচনে বিজেপির জয়ের কোনো আশা নেই। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির শেষের শুরু এটা।

উত্তরপ্রদেশে কেন বিজেপি ক্ষমতায় আসবে না তার ব্যাখ্যা দিতে গিয়ে মমতা বলেন, কোথা থেকে ভোট পাবে ওরা? উওরপ্রদেশের যোগী আদিত্যনাথের জামানায় মানুষ ভয়ে আছে। সেখানে অখিলেশ ভালো কাজ করেছে। আর ওদের আছে উত্তরপ্রদেশ ও গুজরাট। কিন্তু ভারতের আরও যেসব রাজ্য রয়েছে, কর্ণাটক, চেন্নাই, তেলেঙ্গানা, বিহার, বেঙ্গল, উড়িষ্যা, ঝাড়খন্ড, দিল্লি, মুম্বাই, পাঞ্জাবসহ অনেক রাজ্যেই ক্ষমতায় নেই বিজেপি। আগে একটা চূড়ান্ত সময় ছিল। এখন আর তারা আসন পাবে না। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি ১০০ আসনও পাবে না।

কেন্দ্রীয় সরকার এজেন্সি দিয়ে বিজেপি বিরোধী রাজ্য গুলোকে কন্ট্রোল করতে চাইছে কিন্তু পারছে না, এই দাবি করেছেন মমতা। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল সুপ্রিমো মমতা বলেন, ওরা বলেছে আমার বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেবে। আমি সেই লড়াই করবো। আমি মনে করি মানুষ এটা মেনে নেবে না।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ