বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ - প্রথম শ্রেণিতে ভর্তি লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে পরীক্ষার মাধ্যমে 1st Quarter Un-Audited Financial Statements of Shahjibazar Power Co. Ltd. PSI on 1st Quarter Un-Audited Financial Statements of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে
advertisement
আন্তর্জাতিক

চীনা কূটনীতিককে বহিষ্কার করলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক : টরন্টোতে কর্মরত এক চীনা কূটনীতিককে বহিষ্কার করেছে কানাডার সরকার। দেশটির একজন সংসদ সদস্যকে ‘ভয় দেখানো’র সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাইকেল চং নামের ওই সংসদ সদস্য চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিলেন। এরপর তাকে এবং হংকংয়ে থাকা তার স্বজনদের লক্ষ্যবস্তুতে পরিণত করে চীন।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি সোমবার এক বিবৃতিতে ঝাও উই নামের ওই কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

এর আগে কানাডার একটি গোয়েন্দা রিপোর্টে বলা হয়, মাইকেল চং-এর বিষয়ে তথ্য সংগ্রহে জড়িত রয়েছেন কূটনীতিক ঝাও। উইঘুরদের নির্যাতন নিয়ে সরব থাকায় চং-এর বিরুদ্ধে এ পদক্ষেপ নেয় চীন। এ খবর প্রকাশ হয় গ্লোব এবং মেইলের মতো সংবাদপত্রে। এরপরই এমন পদক্ষেপ নিলো কানাডা।

অটোয়ার চীনা দূতাবাস এর নিন্দা জানিয়েছে। প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস বলেছে, তারা এর পাল্টা পদক্ষেপ নেবে।

২০২১ সালে চং সংসদে একটি প্রস্তাব আনেন যাতে উইঘুরদের ওপর করা নির্যাতনকে গণহত্যা বলা হয়। চীন তখনই এ অভিযোগ অস্বীকার করে এবং চং-এর উপর নিষেধাজ্ঞা দেয়।

সোমবারের বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জলি বলেন, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ আমরা মেনে নেবো না। সামগ্রিক বিষয় বিবেচনা করেই কূটনীতিক বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কানাডার সরকারের এ পদক্ষেপের পর সংসদ সদস্য মাইকেং চং বলেছেন, সরকার যথাযথভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারেনি। এমন একটি সিদ্ধান্ত নিতে দুই বছর লাগার কথা নয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ