বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

ছাত্রদের সঙ্গে যৌন সম্পর্ক, যুক্তরাষ্ট্রে ৬ শিক্ষিকা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : ছাত্রদের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে-বাইরে যৌন সম্পর্ক গড়ে তোলাসহ অসদাচরণের অভিযোগে দু’দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ৬ জন শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত শিক্ষিকারা ২৬ থেকে ৩৮ বছর বয়সী বলে জানা গেছে। সংবাদমাধ্যম ‘ডব্লিউটিকেআর-এর বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

গত বৃহস্পতিবার ড্যানভিলের এক ৩৮ বছরের শিক্ষিকার বিরুদ্ধে দু’জন কিশোর ছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ উঠেছে। সে দিন জেরান্ড কাউন্টি ডিস্ট্রিক্ট কোর্টে তাকে হাজির করানো হয়। এরই মধ্যে তাকে ছুটিতে পাঠিয়েছেন স্কুল কর্তৃপক্ষ।

ড্যানভিলের মতোই অভিযোগ উঠেছে আরকানসাসের এক ৩২ বছর বয়সী শিক্ষিকার বিরুদ্ধে। ‘আরকানসাস টাইমস’-র প্রতিবেদন অনুযায়ী, কিশোর ছাত্রের ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে যৌন সম্পর্ক গড়েছেন অভিযুক্ত শিক্ষিকা।

‘নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, স্কুলছাত্রের সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগে বৃহস্পতিবার ওকলাহোমার ২৬ বছরের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। লিঙ্কন কাউন্টির ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, স্কুলচত্বরের ভেতরে ১৫ বছরের এক ছাত্রের সঙ্গে অনভিপ্রেত সম্পর্ক গড়েছেন তিনি। যদিও স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাদের কথা হতো বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

তাছড়া স্কুলচত্বরের পাশাপাশি তার বাইরেও এক কিশোর ছাত্রের সঙ্গে যৌনতায় মত্ত ছিলেন বলে আইওয়ার ৩৬ বছরের এক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ। শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ।

অন্য দিকে বেশ কয়েক মাস ধরে এক স্কুলছাত্রের সঙ্গে যৌন অসদাচরণ করার অভিযোগে ফেয়ারফক্স কাউন্টির এক ৩৩ বছরের শিক্ষিকাকে গ্রেফতার করা হয়েছে। হাই স্কুলের এক ছাত্রের সঙ্গে যৌনাচারের অভিযোগে পেনসিলভ্যানিয়ার এক ২৬ বছরের শিক্ষিকাকে ধরেছে পুলিশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ