বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

মহারাষ্ট্রে অমিত শাহের অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে তীব্র গরমে অসুস্থ হয়ে মৃত্যু হলো অন্তত ১১ জনের। জানা গেছে, রোববার (১৬ এপ্রিল) ‘মহারাষ্ট্র ভূষণ পুরস্কার’ প্রদান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বহু মানুষ। অনুষ্ঠানে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। প্রচণ্ড রোদে খোলা আকাশের নিচে বসেছিলেন দর্শকরা।

হিটস্ট্রোকে ওই ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অসুস্থ আরও বহু মানুষ হাসপাতালে চিকিৎসাধীন।

অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণের হাতে পুরস্কার তুলে দেন অমিত শাহ।

রোববার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান শুরু হয়েছিল। শেষ হয় দুপুর ১টা নাগাদ। খোলা আকাশের নিচে দর্শকদের বসার জায়গা ছিল। কোনো ছাউনি ছিল না। এদিন ওই এলাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরমে চড়া রোদে দীর্ঘক্ষণ বসে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন প্রায় ৫০ জন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে অসুস্থদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন শিন্ডে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ১১ জনের মৃত্যু হয়েছে। মোট ৫০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এখনো ২৪ জনের চিকিৎসা চলছে। হিটস্ট্রোকের কারণেই এটা হয়েছে। মৃতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসও। তিনি টুইটারে লিখেছেন, হিটস্ট্রোকে অসুস্থ হয়ে হয়ে যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ