বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

ইমাম-মুয়াজ্জিনদের গোল্ডেন ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক : এখন থেকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় ব্যক্তিত্বদের গোল্ডেন ভিসা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে ধনী প্রদেশ দুবাই আমিরাতের সরকার। দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ শনিবার (১৫ এপ্রিল) এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেন।

ওই আদেশে বলা হয়, যারা ভিসা পাওয়ার শর্ত পূরণ করতে পারবেন তারা সহজেই দুবাইয়ে থাকার জন্য ১০ বছর মেয়াদি গোল্ডেন ভিসা পাবেন। অর্থাৎ, যেসব ইমাম, মুয়াজ্জিন, ইসলামিক চিন্তাবিদ, মুফতি দুবাইয়ে কমপক্ষে ২০ বছর ধর্মীয় জ্ঞান বিতরণ ও চর্চা করেছেন তাদেরকে এ ভিসা দেওয়া হবে।

পবিত্র ঈদুল ফিতরের আগে ধর্মীয় ব্যক্তিত্বদের সম্মান জানাতে এমন ঘোষণা দিয়েছেন ক্রাউন প্রিন্স শেখ হামাদ বিন মোহাম্মদ। এছাড়া ঈদ উপলক্ষ্যে ইসলামিক ব্যক্তিত্বদের উপহার দেওয়ার ঘোষণাও এসেছে ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে।

সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়ার জন্য মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। বিশেষ দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিক ও আরব আমিরাতে দীর্ঘদিন বসবাস করা বিদেশি নাগরিকদের এ বিশেষ ভিসা দেওয়া হয়। যারা এ ভিসা পান তারা দেশটির প্রায় সব সুযোগ-সুবিধা ভোগ করতে পারেন।

প্রথমে বেসরকারি ও আবাসন খাতের বিনিয়োগকারী, ব্যবসায়ী, বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তি, আবিষ্কারক, বিজ্ঞানী, ডাক্তার ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিদের এ ভিসা দেওয়া হতো। কিন্তু তিন বছর পর অন্যদেরও গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয় আমিরাত সরকার। সূত্র: খালিজ টাইমস

▐ সর্বশেষ পাওয়া সংবাদ