বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

জাপানের প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে লক্ষ্য করে বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যবশত অক্ষত আছেন তিনি। এতে কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। এরই মধ্যে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ এপ্রিল) এ ঘটনা ঘটে জাপানের ওয়াকায়ামায়। সেখানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। তার বক্তব্য শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রী কথা বলা শুরু করার পরই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কিছু একটা ছুড়ে দেয়া হয় তাকে লক্ষ্য করে। বোমা সদৃশ সেই বস্তু থেকে ব্যাপক ধোঁয়াও বের হতে দেখা যায়। অনেকে ওই সময় বিস্ফোরণের আওয়াজ শুনেছেন বলেও জানান।

এ নিয়ে একাধিক ভিডিও প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনার ভিডিও সম্প্রচারিত হয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেলেও। সেখানে দেখা গেছে, মাটিতে পড়ে গেছেন ফুমিও কিশিদা। তাকে ঘিরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। ঘটনার পর উপস্থিত সাধারণ নাগরিকদের মধ্যেও আতঙ্ক শুরু হয়, ছোটাছুটি করতে থাকেন তারা। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটকের কথা নিশ্চিত করলেও এ সম্পর্কে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি পুলিশ।

এর আগে গত বছর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়। তিনিও এক জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। জাপানে এই ধরনের হামরার ঘটনা বিরল। তবে শিনজো আবের পর ফুমিও কিশিদার ওপর হামলার পর রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

সূত্র-বিবিসি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ