মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আন্তর্জাতিক

মেয়ের চিকিৎসায় সর্বস্বান্ত নারী লটারিতে ২০ লাখ ডলার জিতলেন

আন্তর্জাতিক ডেস্ক : ক্যানসারে আক্রান্ত কন্যাকে সুস্থ করে তুলতে হবে! আর তাই মেয়ের চিকিৎসায় নিজের শেষ পুঁজিটুকু খরচ করে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন। কিন্তু ভাগ্যের জেরে মেয়ের চিকিৎসা শেষ হওয়ার একদিন পরই কোটি কোটি টাকার মালিক হলেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা জেরাল্ডিন ​​গিম্বলেট।

মেয়ের ক্যানসার চিকিৎসার শেষ দিনের পরের দিন ভাগ্য পরীক্ষা করতে লেকল্যান্ডের একটি দোকান থেকে লটারির টিকিট কিনেছিলেন জেরাল্ডিন। সেই লটারিতে ২০ লাখ ডলার জিতলেন তিনি।

ফ্লোরিডা স্টেট লটারি অনুযায়ী, মেয়ে ও নাতনিকে নিয়ে গিয়ে তিনি ওই টাকা নিয়ে আসেন। তবে পুরো টাকা জেরাল্ডিনের হাতে তুলে দেওয়া হয়নি। কিছু টাকা কর বাবদ কেটে নিয়ে বাকি টাকা তার হাতে তুলে দেওয়া হয়।

জেরাল্ডিনের মেয়ে বলেন, আমাকে সুস্থ করতে মায়ের সব চলে যায়। মা এই লটারি জেতায় আমি খুব খুশি।

সর্বশেষ পাওয়া সংবাদ