বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of BDCOM Online Ltd. রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
advertisement
আন্তর্জাতিক

২০২৭ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ফ্রান্সে প্রবাসীদের সঙ্গে এক আলোচনাসভায় ভারতের কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল এ তথ্য জানিয়েছেন। খবর দ্য ইকোনমিক টাইমসের।

গোয়েল বলেন, এখন আমরা বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। কিন্তু ২০২৭-২০২৮ অর্থবছরের মধ্যে আমরা তৃতীয় বড় অর্থনীতির দেশ হবো। বর্তমানে ভারতের অর্থনীতি তিন দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের। কিন্তু ২০৪৭ সালের মধ্যে এই অর্থনীতি দাঁড়াবে ৩০ থেকে ৩৫ ট্রিলিয়ন ডলারে।

মন্ত্রী বলেন, গত বছর ভারতের রপ্তানি ছিল ৬৭৬ বিলিয়ন ডলার। সব কিছুতে তরুণ ও আগ্রহী ভারতীয়দের অনুভূতি প্রতিফলিত করাই আমাদের লক্ষ্য ছিল।

এর আগে গত বছর যুক্তরাজ্যকে পেছনে ফেলে বিশ্ব অর্থনীতিতে পঞ্চম স্থানে উঠে আসে ভারত। ফলে ব্রিটিশরা নেমে গেছে ষষ্ঠ অবস্থানে।

২০১৪ সালে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতা গ্রহণ করেন। তখন ভারত বিশ্বের ১০তম অর্থনীতির দেশে পরিণত হয়। পরবর্তী সাত বছরে দেশটির অর্থনীতি ৪০ শতাংশ বেড়েছে। ভারতের চেয়ে ভালো করেছে চীন। কারণ একই সময়ে চীনের অর্থনীতি সম্প্রসারিত হয়েছে ৫৩ শতাংশ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ