মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ব্যাংকে গোলাগুলিতে ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের লুইভেল শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন নিহত হয়েছেন ও ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ পুলিশ সদস্যও রয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার সকালে ওল্ড ন্যাশনাল ব্যাংকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যাংকের সাবেক কর্মী বলে ধারণা করছে পুলিশ।

লুইভেল পুলিশের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ কর্মকর্তারা প্রথম ইস্ট মেইন এর ৩০০ ব্লকে গোলাগুলির খবর পান ও তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হন।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাল্টা গুলি চালায় ও বন্দুকধারীর সঙ্গে তাদের গুলি বিনিময় হয়। গোলাগুলি থামার পর পুলিশ গুলিবিদ্ধ বন্দুকধারীকে ‍মৃত অবস্থায় দেখতে পায়। তবে তিনি পুলিশের গুলিতে মারা গেছেন নাকি আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

গোলাগুলির সময় দুই পুলিশ কর্মকর্তা আহত হন বলে জানান ডেপুটি পুলিশ চিফ পল হামফ্রে। তাদের মধ্যে একজনের অস্ত্রোপচার করা হয়েছে ও তার অবস্থা গুরুতর।

গোলাগুলির খবর প্রকাশের পর এফবিআইর পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের এজেন্টরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছেন। কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেন, গোলাগুলিতে আমি আমার এক বন্ধুকে হারিয়েছি ও অন্য এক বন্ধু হাসপাতালে ভর্তি রয়েছেন।

গভর্নর বেসিয়ার প্রচার শিবিরের কার্যক্রম ওই ভবন থেকেই হয় ও তিনি নিজেও ওল্ড ন্যাশনাল ব্যাংকের একজন গ্রাহক। সূত্র: বিবিসি

সর্বশেষ পাওয়া সংবাদ