মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
আন্তর্জাতিক

রাশিয়ায় করোনায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ায় গত ২৪ ঘন্টায় করোনায় ৩৭ জন মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে আট হাজার ৯৫৫ জন। ফেডারেল এন্টি ক্রাইসিস সেন্টার শনিবার সাংবাদিকদের এ কথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা তাসের।

এদিকে এর একদিন আগে আক্রান্তের সংখ্যা ছিল আট হাজার ৯১৫ জন। মারা গিয়েছিল ৩৮ জন। দেশটিতে করোনা মহামারি শুরুর পর থেকে দুই কোটি ২৭ লাখ ছয় হাজার ৯৮০ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছে তিন লাখ ৯৭ হাজার ৫৩৪ জন।

গত ২৪ ঘন্টায় নয় হাজার ৯৫৬ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে সুস্থ হওয়ার মোট সংখ্যা দুই কোটি ২০ লাখ ৮০ হাজার ৯৪৯ জন।
রাজধানী মস্কোতে গত ২৪ ঘন্টায় এক হাজার ৩১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে আট জন।

সর্বশেষ পাওয়া সংবাদ