মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের ভোটে বিরত বাংলাদেশসহ ১৬ দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : রাশিয়ার আগ্রাসনের কারণে ইউক্রেনে মানবাধিকার পরিস্থিতির বিষয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) একটি প্রস্তাবে অন্যান্য ১৬ দেশসহ বাংলাদেশ ভোটদানে বিরত রয়েছে।

প্রস্তাবে বাংলাদেশ ছাড়া আলজেরিয়া, বলিভিয়া, ক্যামেরুন, কিউবা, গ্যাবন, হন্ডুরাস, ভারত, কাজাখাস্তান, কিরগিস্তান, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, সুদান, উজবেকিস্তান এবং ভিয়েতনামও ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘের সংবাদ ও মিডিয়া প্রেস সেন্টারে বৈঠকের সারাংশে বলা হয়, চীন ও ইরিত্রিয়া ইউক্রেনের ওপর স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের ম্যান্ডেট আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত সম্বলিত ইউএনএইচআরসি প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছে।

প্রস্তাবটি আর্জেন্টিনা, বেলজিয়াম, বেনিন, চিলি, কোস্টারিকা, আইভরি কোস্ট, চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, গাম্বিয়া, জর্জিয়া, জার্মানি, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালাবি, মালয়েশিয়া, মালদ্বীপ, মেক্সিকো, মন্টেনিগ্রো, নেপাল, প্যারাগুয়ে, কাতার, রোমানিয়া, সোমালিয়া, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ২৮টি দেশের ভোটে গৃহীত হয়।

প্রস্তাবে মানবাধিকার কাউন্সিল রাশিয়াকে ‘অবিলম্বে ইউক্রেনে তার মানবাধিকার লংঘন ও নির্যাতন এবং আন্তর্জাতিক মানবিক আইন লংঘন বন্ধ করার’ আহ্বান জানানো হয়। এটি সমস্ত মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা কঠোরভাবে পরিপালন এবং ইউক্রেনের বেসামরিক নাগরিক ও গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো সুরক্ষারও আহ্বান জানিয়েছে। সূত্র-বাসস।

সর্বশেষ পাওয়া সংবাদ