বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

আল আকসায় ফের ইসরায়েলি বাহিনীর তাণ্ডব

আন্তর্জাতিক ডেস্ক : আল আকসা মসজিদ কমপ্লেক্সে ফের তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদে ইবাদত করতে আসা ফিলিস্তিনি মুসল্লিদের উপর তারা স্টান গ্রেনেড ও রাবার বুলেট ছুড়েছে। ইসরায়েলি বাহিনী মুসল্লিদের আল আকসা থেকে জোরপূর্বক বের করে দিচ্ছে। খবর আল জাজিরা।

আল জাজিরার খবরে আরও জানানো হয়েছে, আল আকসা মসজিদ কমপ্লেক্সে সহিংসতা নিয়ে বৃহস্পতিবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আরব আমিরাত ও চীনের উদ্যোগে হবে এই রুদ্ধদ্বার বৈঠক।

বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আল আকসায় ইসরায়েলি তাণ্ডবের পর অবরুদ্ধ পশ্চিম তীরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে আহত হয়েছেন বহু ফিলিস্তিনি।

এছাড়া নাবলুসে ইসরায়েলি বাহিনীর ছোড়া বিষাক্ত গ্যাসে অন্তত ১২ ফিলিস্তিনি আহত হয়েছেন। হেবরনের উত্তর সিটি সংলগ্ন বাইত উমরেও হামলার ঘটনা ঘটেছে। বিষাক্ত গ্যাসের ফলে বাইত উমরে বহু ফিলিস্তিনি শ্বাসকষ্টে ভুগছেন। সংঘর্ষ হয়েছে জেনিন এবং বেথেলহেমেও।

সারা পৃথিবীর মধ্যে পবিত্রতম জায়গাগুলোর একটি হলো আল আকসা। এ নিয়ে বহু বছর ধরেই সংঘাত-সংঘর্ষ চলে আসছে।

এদিকে এই রমজানে আবারও আল আকসায় ইসরায়েলি বাহিনীর হামলার ঘটনায় বিক্ষোভ হয়েছে তুরস্কে। ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে আরব লীগ। ২২ দেশের আঞ্চলিক জোটটির এক জরুরি বৈঠক থেকে এই নিন্দা জানানো হয়।

এছাড়া ঘটনার নিন্দা জানিয়ে মালয়েশিয়া বলেছে, ইসরায়েলের কর্মকাণ্ড বেআইনি। এটি মানবাধিকারের চরম লঙ্ঘন।
ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনার জন্য আন্তর্জাতিক মহলের কাছে দাবিও জানিয়েছে দেশটি।

অন্যদিকে কানাডার নিউ ডেভেলপমেন্ট পার্টি সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছে, এই পরিস্থিতি কানাডা দর্শক হয়ে বসে থাকতে পারে না। হামলাকে ‘ভয়ঙ্কর, বিরক্তিকর ও বর্বর’ আখ্যা দিয়ে দলটির প্রধান জগমিত সিং এ ঘটনায় কানাডার করণীয় ঠিক করতে সংসদে আলোচনার আহ্বান জানিয়েছেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ