বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

আল আকসা মসজিদে ইসরায়েলের হামলা, ৪০০ ফিলিস্তিনি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। খবর আল জাজিরার।

এর আগে শনিবার (০১ এপ্রিল) আল-আকসা মসজিদের প্রবেশ পথের কাছে ফিলিস্তিনি এক যুবককে গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। সে সময় প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী ওই যুবককে অন্তত ১০ বার গুলি করেছে।

বুধবার ফিলিস্তিনি প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি বাহিনী স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস ব্যবহারের মাধ্যমে শক্তি প্রদর্শন করেছে। এতে সেখানে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের শ্বাসকষ্ট দেখা দেয়।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, হামলার ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছে। এর মধ্যে তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, আল আকসায় মেডিকেল কর্মীদের প্রবেশেও বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী।

আল আকসা মসজিদের বাইরে এক ফিলিস্তিনি নারীর শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তেলওয়াত করছিলাম। সে সময় তারা স্টান গ্রেনেড ছুড়ে মারে। তিনি কাঁদতে কাঁদতে বলেন, এদের মধ্যে একজন আমার বুকে আঘাত করেছে।

এদিকে ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, মুখোশ পরা বিক্ষোভকারীরা লাঠি, পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেয়। ফলে সেখানে তারা প্রবেশ করতে বাধ্য হয়।

তাদের দাবি, পুলিশ সেখানে প্রবেশ করলে বিক্ষোভকারীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে তাদের দিকে পাথর ছুড়ে মারে। সে সময় এক ইসরায়েলি পুলিশ কর্মকর্তা পায়ে আঘাত পেয়েছেন বলেও জানানো হয়। গত কয়েক মাস ধরেই পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নতুন করে উত্তেজনা বাড়তে দেখা গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ