বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

আল আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র রমজান মাসে আল-আকসা মসজিদে মুসল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৫ এপ্রিল) ভোরে আকস্মিক এই হামলা চালায় তারা।

আলজাজিরার তথ্যমতে, নামাজরত মুসল্লিদের ওপরও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তারা মসজিদের ভেতর থেকে অনেক মুসল্লিকে গ্রেপ্তার করেছে।

এ ছাড়া ইসরায়েলি বাহিনীর টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপে অন্তত সাতজন আহত হয়েছেন। ইবাদতরত মুসল্লিদের মসজিদ থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়।

ইসরায়েলের দাবি, মুখোশধারীরা মসজিদের ভেতর থেকে আতশবাজি, লাঠি এবং পাথর ছুড়েছিল। ইসরায়েলি বাহিনী বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করেছে।

এদিকে, গত বছর থেকে অধিকৃত পশ্চিম তীর এবং জেরুজালেমে সহিংসতা বেড়েই চলেছে। ধারণা করা হচ্ছে, চলতি মাসে উত্তেজনা আরও বাড়তে পারে। কারণ, মুসলমানদের রমজান মাস এবং ইহুদি পাসওভারের (ইহুদিদের বাৎসরিক ইভেন্ট) উৎসব একসঙ্গে হওয়ায় সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ