মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
আন্তর্জাতিক

রাহুল গান্ধীর জামিন : ২ বছরের সাজা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক : মানহানির মামলায় ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জামিন দিয়েছেন আদালত। সোমবার (৩ এপ্রিল) তাকে জামিন দিয়েছেন দেশটির গুজরাটের আদালত। একই সঙ্গে আদালত তার দুই বছরের সাজাও স্থগিত করেছেন। এ সাজার বিরুদ্ধে করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাজার রায় স্থগিত থাকবে।

আগামী ১৩ এপ্রিল তার আপিলের সুরাহা করবে গুজরাটের একটি আদালত।

জানা গেছে, ২০১৯ সালে কর্ণাটকের কোলারে এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে রাহুল গান্ধী মোদি পদবি ঘিরে একটি মন্তব্য করেন। সেই মন্তব্যে সুরাটের আদালতে পূর্ণেশ মোদি মামলা করেন। সেই মামলায় সদ্য রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করা হয়। সুরাট কোর্টে দোষী সাব্যস্ত হওয়া রাহুল গান্ধীকে দুই বছরের কারাবাস ও ১৫ হাজার টাকার জরিমানা করা হয়।

সেই মামলার পরিপ্রেক্ষিতে রাহুলের সাংসদপদ খারিজ হয়। এরপর আজ সোমবার রাহুল পৌঁছান সুরাট কোর্টে। আবেদন জানান, তার জামিনের মেয়াদ বাড়ানোর জন্য। বোন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা এবং তিনজন মুখ্যমন্ত্রীসহ অন্যান্য কংগ্রেস নেতার সঙ্গে আপিলের আবেদন নিয়ে সুরাটের দায়রা আদালতে গিয়েছিলেন রাহুল।

কংগ্রেসের সাবেক এ সভাপতিকে পরবর্তী শুনানির জন্য আদালতে হাজির হতে হবে না।

রাহুল দোষী সাব্যস্ত না হলে এমপি হিসেবে তার সদস্যপদ ফিরে পাবেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোনো বাধা থাকবে না বলে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ