মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
আন্তর্জাতিক

বাংলাদেশের ব্র্যান্ডমূল্য এখন ৫০ হাজার ৮০০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর (২০২৩) বাংলাদেশের ব্র্যান্ডমূল্য দাঁড়িয়েছে ৫০ হাজার ৮০০ কোটি ডলার। গ্লোবাল ইন্ডিপেনডেন্ট ব্র্যান্ড ভ্যালুয়েশন স্ট্র্যাটেজি কনসালটেন্সি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।

লন্ডনভিত্তিক প্রতিষ্ঠানটির তৈরি করা ২০২৩ সালের সফট পাওয়ার ইনডেস্কে দেখা গেছে, বাংলাদেশ জাতি হিসেবে দ্রুত বর্ধনশীল ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে। তাছাড়া তালিকায় আট ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান ৯৭তম।

গ্লোবাল সফট পাওয়ার ইনডেস্কে বাংলাদেশ এখন বিশ্বের পাঁচটি সবচেয়ে দ্রুত বর্ধনশীল জাতিগত ব্র্যান্ডের একটি। জাতিগত ব্র্যান্ডিংয়ে শীর্ষ পাঁচটি সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করা দেশের মধ্যে বাকি চারটি দেশ হচ্ছে উজবেকিস্তান, আজারবাইজান, সংযুক্ত আরব আমিরাত ও জর্জিয়া।

২০২২ সালে গ্লোবাল সফট পাওয়ার ইনডেস্কে বাংলাদেশের অবস্থান ছিল ১০৫তম। বাংলাদেশের ব্র্যান্ডমূল্যে পরিবর্তন এসেছে ৩৭ শতাংশ।

২০২৩ সালের ইনডেস্কে বাংলাদেশের স্কোর হচ্ছে ৩৫.১ শতাংশ, যা ২০২২ সালের ২৯ শতাংশ থেকে বেশি। গত বছর বাংলাদেশের ব্র্যান্ডমূল্য ছিল ৩৭ হাজার ১০০ কোটি ডলার।

জাতিগত ব্র্যান্ডমূল্যের দিক থেকে সবার ওপর আছে যুক্তরাষ্ট্র। তাদের ব্র্যান্ডমূল্য ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার। ১০০-এর মধ্যে দেশটির স্কোর ৭৪.৮।

ব্র্যান্ড ফাইন্যান্স একটি জাতির ব্র্যান্ডমূল্য নির্ধারণ করার ক্ষেত্রে মূলত দুটি প্রধান বিষয়ে গুরুত্ব দেয়। তা হলো আর্থিক কার্যক্রম বা একটি জাতির মোট দেশীয় পণ্য এবং বিশ্ববাজারে জাতির শক্তি।

সর্বশেষ পাওয়া সংবাদ