বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

‘মোদী হটাও, দেশ বাঁচাও’ লেখা পোস্টার লাগিয়ে গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ‘আপত্তিকর’ পোস্টার লাগানোর অভিযোগে গুজরাটে আটজনকে গ্রেফতার করা হয়েছে। পোস্টারটিতে লেখা ছিল ‘মোদী হটাও, দেশ বাঁচাও’। আম আদমি পার্টি (এএপি) রাজ্যজুড়ে মোদীবিরোধী পোস্টার প্রচারণা শুরুর মাত্র একদিন পরেই এ ঘটনা ঘটলো। খবর এনডিটিভির।

আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ বিষয়ে আরও তদন্ত চলছে। পুলিশ বলছে, ‘আপত্তিকর’ পোস্টারগুলো ‘অননুমোদিত উপায়ে’ শহরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছিল।

গুজরাট এএপি প্রধান ইসুদান গাধভি বলেছেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা তাদের দলীয় কর্মী। তিনি বিজেপি’কে ‘স্বৈরাচার’ বলে অভিযুক্ত করেছেন এবং দাবি করেছেন, দলটি ‘ভয় পেয়েছে’, গ্রেফতারের ঘটনাগুলো তারই লক্ষণ।

গাধভি এক টুইটে বলেছেন, বিজেপির স্বৈরাচার দেখুন! ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ পোস্টার নিয়ে গুজরাটে আম আদমি পার্টির কর্মীদের ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় জেলে পাঠানো হয়েছে! এটি মোদী ও বিজেপির ভয় না হলে আর কি? আপনি যত চান চেষ্টা করুন! আম আদমি পার্টির কর্মীরা লড়ে যাবে।

সম্প্রতি ভারতজুড়ে ১১টি ভাষায় ‘মোদী হটাও, দেশ বাঁচাও’ প্রচারণা শুরু করেছে এএপি। ইংরেজি, হিন্দি, উর্দুর পাশাপাশি গুজরাটি, পাঞ্জাবি, তেলেগু, বাংলা, ওড়িয়া, কন্নড়, মালায়ালাম এবং মারাঠি ভাষা এই পোস্টার প্রকাশ করা হয়েছে।

গত সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রীকে নিয়ে হাজার হাজার পোস্টার লাগানো হয়েছিল দেশটির রাজধানী দিল্লিতে। এর জেরে কঠোর অভিযান শুরু করে পুলিশ, যাতে ৪৯টি এফআইআর নথিভুক্ত করা হয় এবং ছয়জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে দুজন ছিলেন একটি ছাপাখানার মালিক।

দিল্লি পুলিশ বলেছে, সরকারি সম্পত্তির অবমাননা করায় এবং আইন মোতাবেক পোস্টারগুলো যেখানে ছাপা হয়েছিল সেই ছাপাখানার নাম লেখা না থাকায় এসব লোককে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ব্রিটিশরা পর্যন্ত স্বাধীনতা আন্দোলনের সময় তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো ব্যক্তিদের গ্রেফতার করেনি।

তিনি বলেছেন, এমনকি স্বাধীনতার আগে যখন স্বাধীনতাসংগ্রামীরা পোস্টার লাগাতেন, তখন ব্রিটিশরা তাদের বিরুদ্ধে কোনো এফআইআর বা ব্যবস্থা নেয়নি। ব্রিটিশ শাসনামলে ভগত সিং অনেক পোস্টার লাগিয়েছিলেন। তার বিরুদ্ধে একটিও এফআইআর দায়ের হয়নি।

গত বছর গুজরাট নির্বাচনে আম আদমি পার্টি পাঁচটি আসন জিতেছে এবং ১৩ শতাংশ পপুলার ভোট পেয়েছে। তবে বিজেপি প্রত্যাশিতভাবেই ১৮২ আসনের বিধানসভায় ১৫৬টিতে জেতার রেকর্ড গড়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ