বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ৩৩৪ জন

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও ৪১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৬১ হাজার ১২১ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ৩৩৪ জন।

আর শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৬০১ জনে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬৭ লাখ ১৩ হাজার ৮২০ জন।

শুক্রবার (৩১ মার্চ) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। আর সংক্রমণের তালিকার প্রথমে রয়েছে দক্ষিণ কোরিয়া।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১১৭ জন। প্রাণহানির তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৫৪ হাজার ৮৯৪ জন মারা গেছেন। আর করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১০ কোটি ৬২ লাখ ৬ হাজার ৫৭ জন।

অন্যদিকে দৈনিক সংক্রমণের তালিকার ওপরে থাকা দক্ষিণ কোরিয়ায় মৃত্যু হয়েছে ১০ জনের। আর করোনা রোগী শনাক্ত হয়েছে ১১ হাজার ৩৯ জনে।

এরপর দৈনিক সংক্রমণের তালিকায় রয়েছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, জাপান, জার্মানি, চিলি, অস্ট্রেলিয়া, পোল্যান্ড।

আর গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের পর মৃত্যুর তালিকায় রয়েছে, জার্মানি ১১২ জন, মেক্সিকো ৪১, জাপান ৪০, পোল্যান্ড ৩৪ এবং রাশিয়ায় ৩২ জনের মৃত্যু হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ