বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

ভারতে মন্দিরের কূয়ায় ধস, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মধ্য প্রদেশে একটি মন্দিরের ভেতর থাকা প্রাচীন কূয়ায় পড়ে অন্তত ১৩ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) ইন্দোরের বেলেশ্বর মহাদেব ঝুলেলাল মন্দিরে এ দুর্ঘটনা ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এদিন রাম নবমী উপলক্ষে মন্দিরটিতে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যক পূর্ণার্থী। এসময় একটি প্রাচীন কূয়ার ছাদের ওপর একসঙ্গে অনেকে দাঁড়ানোয় ভার সইতে না পেরে হঠাৎ ভেঙে পড়ে সেটি। এতে ৩০ জনের বেশি মানুষ কূয়ার ভেতরে পড়ে যান।

গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন কূয়ায় পড়ে যাওয়া পূর্ণার্থীদের উদ্ধারের চেষ্টা করছেন।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন এবং স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধার অভিযান দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারগুলোকে পাঁচ লাখ রুপি করে এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা শোকাহত পরিবারগুলোর পাশে রয়েছি। আহতদের চিকিৎসার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের পুরো চিকিৎসার খরচ রাজ্য সরকার বহন করবে।

এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটারে বলেছেন, ইন্দোরের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। আমি মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের সঙ্গে কথা বলেছি ও পরিস্থিতি সম্পর্কে জেনেছি। রাজ্য সরকার দ্রুতগতিতে উদ্ধার ও ত্রাণ কাজ চালাচ্ছে। ক্ষতিগ্রস্ত সবাই ও তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি। সূত্র: হিন্দুস্তান টাইমস

▐ সর্বশেষ পাওয়া সংবাদ