বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর ২ হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর দুইটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির কেন্টাকি অঙ্গরাজ্যে প্রশিক্ষণচলাকালে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের আশঙ্কা করা হচ্ছে। খরব এনবিসি নিউজের।

মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র ননডিস থারম্যান এক বিবৃতিতে জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে থাকা ক্রুদের অবস্থা জানা জায়নি। তাছাড়া হেলিকপ্টারে কতজন ছিলেন তাও এখন পর্যন্ত স্পষ্ট নয়।

কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, এই দুর্ঘটনায় মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সেখানে পুলিশ ও জরুরি ব্যবস্থাপনা সার্ভিস কাজ করছে।

এইচএইচ-৬০ মডেলের ব্ল্যাক হক হেলিকপ্টার দুইটি ছিল ১০১তম এয়ারবর্ন ডিভিশনের অংশ।

অ্যান্ডি বেসিয়ার জানিয়েছেন, কি কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্তাধীন। কমান্ডটি বর্তমানে সার্ভিস সদস্য এবং তাদের পরিবারের ওপর নজর দিচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ