বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ সময় সেখানে বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গত কয়েক বছর ধরেই সিরিয়ায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল।

সংবাদমাধ্যম সানা জানিয়েছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোররাতে প্রতিকূল লক্ষ্যবস্তুর মোকাবিলা করেছে।

সামরিক সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গোলান হাইটস থেকে দামেস্কের আশপাশের এলাকা লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে দুই সেনা আহত হওয়ার পাশাপাশি কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তবে ইসরায়েলের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে কয়েকটি ভূপাতিত করা হয়েছে বলেও জানানো হয়।

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হামলার কথা নিশ্চিত করে জানায়, ইসরায়েলি শত্রুরা দামেস্কের আশপাশে বেশ কয়েকটি অবস্থান লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে একটি আগ্রাসন চালায়।

সিরিয়ার যুদ্ধ চলছে প্রায় ১১ বছরের বেশি সময় ধরে। দেশটির বাশার আল-আসাদ সরকারকে সমর্থন দিচ্ছে রাশিয়া ও ইরান। অন্যদিকে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ পশ্চিমা দেশগুলো বাশার আল-আসাদবিরোধী। তাদের সঙ্গে রয়েছে তুরস্ক, সৌদি আরবসহ আরও কয়েকটি আরব দেশ।

২০১১ সালের মার্চে দেশটিতে যে সংকটের সূচনা হয়েছিল তার সুরাহা হয়নি এখনো। জাতিসংঘের তথ্য বলছে, ২০২২ সালেরর শুরুর দিকে সিরিয়ার ১ কোটি ৪৬ লাখের বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজনীয়তা দেখা দেয়। প্রায় ৫ লাখ সিরীয় শিশু ভয়াবহ অপুষ্টিতে ভুগছে। উদ্বাস্তু হয়েছে কয়েক লাখ সিরীয়।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ