বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

দুবাইয়ে ভ্রমণ ভিসায় গিয়ে ভিক্ষা, ৩ লাখ দিরহামসহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক : দুবাইয়ে ৩ লাখ দিরহামসহ এক ভিক্ষুককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ মার্চ) দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গাল্ফ নিউজের।

প্রতিবেদনে বলা হয়, পঙ্গুর ভান করে ওই ব্যক্তি বিভিন্ন মসজিদ ও আবাসিক এলাকায় ভিক্ষা করতো। তার ভুয়া কৃত্রিম পায়ের মধ্যে থেকে তিন লাখ দিরহাম উদ্ধার করা হয়।

জানা গেছে, ভিক্ষুক সাজা এই লোকটি ভ্রমণ ভিসায় আমিরাতে যায়। গ্রেফতারের পর তাকে দুবাই পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার দুবাই পুলিশ ভিক্ষকদের চালাকি থেকে দূরে থাকার জন্য নাগরিকদের সতর্ক করেছে। এ সময় বলা হয়, ভিক্ষুকরা মানুষের মন গলাতে নানা কৌশল অবলম্বন করে।

তাছাড়া অন্য এক জায়গায় পুলিশ তিন ভিক্ষুককে গ্রেফতার করেছে। তাদের একজনের কাছে ৭০ হাজার দিরহাম, একজনের কাছে ৪৬ হাজার দিরহাম ও অন্য একজনের কাছে ৪৪ হাজার দিরহাম পাওয়া যায়।

দুবাই পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের সময় প্রশাসন ও নিয়ন্ত্রণবিষয়ক অপরাধ ও তদন্তের জেনারেল ডিপার্টমেন্টের উপ-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদ সুহেল আল আয়ালি বলেছেন, ভিক্ষুকদের দমন করার জন্য আমাদের কর্মকর্তাদের একটি দল রয়েছে।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ভিক্ষুকদের প্রায় ৯০ শতাংশ পর্যটক ভিসায় এসেছে। রমজান মাসে সহজে অর্থ পাওয়ার জন্য তারা আসে। কারণ তারা জানে সংযুক্ত আরব আমিরাত একটি ধনী দেশ এবং এখানকার লোকেরা সব সময় সাহায্য করতে চায়।

‘ভিক্ষা ইজ আ রং কনসেপ্ট অব কমপ্যাশন’ স্লোগানে আমিরাতে ক্যাম্পেইন চলছে। এর অংশ হিসেবেই এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ