বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দ. কোরিয়াকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : সাবমেরিন থেকে কৌশলগত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া শুরু করার কয়েক ঘণ্টা আগে এই পরীক্ষা চালায় দেশটি। খবর আল-জাজিরার।

সম্প্রতি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন বেশ কিছু ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণ করেন এবং প্রতিদ্বন্দ্বীদের প্রতিহত করতে সেনাদের চেষ্টা তীব্র করতে বলেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদী ও দক্ষিণ কোরিয়ার পুতুল বাহিনী দ্বারা প্রদর্শিত শক্তির বিরুদ্ধে দৃঢ়তা দেখাতেই এই অস্ত্র পরীক্ষা করা হয়েছে।

কেসিএনএ আরও ইঙ্গিত দেয় উত্তর কোরিয়া পরমাণু ওয়ারহেড দিয়ে ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলিকে সজ্জিত করতে চায়।

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে উত্তর কোরিয়া। তাছাড়া পারমাণবিক প্রোগ্রামকে নিজেদের আত্মরক্ষার উপকরণ মনে করে দেশটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ