বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ, বিপর্যয় ঠেকাতে ফান্ড গঠন যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক : সিলিকন ভ্যালি ব্যাংকের পতনের পর যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ও ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন একটি তহবিল তৈরির বিষয়ে গুরুত্ব দিচ্ছে। আমেরিকান স্টার্টআপগুলোর জন্য একটি বড় ঋণদাতা প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) পতনের পরিপ্রেক্ষিতে এটি অন্য ব্যাংকগুলোর নিয়ন্ত্রকদের আরও বেশি আমানত সুরক্ষার অনুমতি দেবে।

নিয়ন্ত্রকরা ব্যাংকিং খাতের নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নতুন বিশেষ নীতি নিয়ে আলোচনা করেছেন। তারা আশাবাদী এ ধরনের ব্যবস্থা আমানতকারীদের আশ্বস্ত করবে এবং যে কোনো আতঙ্ক রোধ করতে সহায়তা করবে।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কোনো মন্তব্য করতে নারাজ। অন্যদিকে, রয়টার্সের তরফে যোগাযোগ করা হলে সাড়া দেয়নি ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন।

এর আগে শনিবার, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের সঙ্গে এসভিবির ব্যর্থতা ও পরিস্থিতি মোকাবিলার প্রচেষ্টা নিয়ে কথা বলেছেন।

ঋণদাতার আর্থিক ব্যবস্থাপনা নিয়ে উদ্বিগ্ন আমানতকারীরা আমানত তুলে নিতে ছুটাছুটি শুরু করে। এরই জেরে সিলিকন ভ্যালি ব্যাংক বিপর্যস্ত হয়ে পড়ে। বলা চলে, ব্যাংকটির দুই দিনের উন্মাদনা পর্যবেক্ষকদের অন্ধ করে দেয়।

হঠাৎ আমেরিকার ১৬তম বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান, যার প্রায় ২০০ বিলিয়ন ডলারের সম্পদ, অগত্যা বন্ধ হয়ে গেলো। দ্য ইকোনমিস্ট বলছে, কয়েক বছর ধরে এই ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু সান ফ্রান্সিসকোভিত্তিক ব্যাংকটি ৮ মার্চ ফলাও করে একটি ঘোষণা দেয়। ব্যাংক কর্তৃপক্ষ ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে ২ দশমিক ৫ বিলিয়ন বা ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করবে এমন ঘোষণা দিয়েছিল। এর মাঝে মাত্র দুদিন কেটে গেছে। এই সময়ের ব্যবধানে আমেরিকান ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশনের ঘোষণা আসে, ব্যাংকটি আমানত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। সঙ্গে সঙ্গে এটি বন্ধ

▐ সর্বশেষ পাওয়া সংবাদ