বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

প্রেসিডেন্ট নির্বাচনের আনুষ্ঠানিক ঘোষণা এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচন আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১০ মার্চ) দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।

এরদোয়ান বলেন, প্রেসিডেন্ট ও সংসদ সদস্যদের বেছে নিতে আমাদের জাতি আগামী ১৪ মে ভোট দেবে। এ বিষয়ে প্রজ্ঞাপন জারির পর বক্তৃতা দেন তিনি।

২০০৩ সাল থেকে তুরস্কে ক্ষমতায় আছেন এরদোয়ান। যদিও প্রথমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ছিলেন। তারপর ২০১৪ সাল থেকে প্রেসিডেন্ট।

নির্বাচনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়বেন ‘তুরস্কের গান্ধী’ নামে খ্যাত কামাল কিলিকডারোগলু। আসন্ন নির্বাচনে তাকে একক প্রার্থী হিসেবে মনোনীত করেছে বিরোধী দলগুলো।

তুরস্কের প্রধান ধর্মনিরপেক্ষ মধ্য-বামপন্থি বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) শীর্ষনেতা কামাল কিলিকডারোগলু।

দেশটিতে সাম্প্রতিক অর্থনৈতিক সংকট এবং গত মাসের ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি ও তা মোকাবিলায় অদক্ষতার অভিযোগ বিতর্কের মুখে ফেলেছে তুর্কি সরকারকে। এর ফলে আগের তুলনায় এবারের নির্বাচনে এরদোয়ানের অবস্থান অনেকটাই নড়বড়ে বলে মনে করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ