বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির কপ-৩১ সম্মেলনে আজ বক্তব্য দেবেন বিশ্বনেতারা মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ
advertisement
আন্তর্জাতিক

মালয়েশিয়ায় বন্যায় ঘর ছাড়ছে মানুষ, মৃত্যু ৪

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় দেখা দিয়েছে মৌসুমি বন্যা। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে ৪০ হাজারের বেশি। দেশটির কিছু অংশে এখনো চলছে উদ্ধার অভিযান। খবর সিএনএনের।

মালয়েশিয়ার জোহর রাজ্যের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে একজন রয়েছেন যিনি বন্যায় ভেসে যাওয়া একটি গাড়ির মধ্যে আটকে ছিলেন।

উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবকদের তোলা ভিডিও ফুটেজে দেখা গেছে, দক্ষিণাঞ্চলের রাজ্যে বেশ কিছু লোক বাড়ির ছাদে আটকা পড়েছে। কারণ পানিতে বাড়িটি তলিয়ে গেছে।

মালয়েশিয়ার জাতীয় দুর্যোগ বিভাগের প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিভিন্ন জায়গায় আটকা পড়াদের বাঁচাতে কাজ চালিয়ে যাচ্ছে।

অন্য এক ছবিতে দেখা যায়, রাস্তা ও বন পানিতে ডুবে গেছে। একই সঙ্গে কাদামাটিতে ঢাকা পড়েছে অসংখ্য যানবাহন।

মালয়েশিয়ার মতো দক্ষিণ এশিয়ার অনেক দেশই মৌসুমি বন্যার ক্ষেত্রে অরক্ষিত। ফেব্রুয়ারি থেকে প্রতিবেশী সিঙ্গাপুরে মুষলধরে বৃষ্টি হচ্ছে।

মালয়েশিয়া কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যারকবলে পড়ে ২০২১ সালে। সে সময় ৫৪ জনের মৃত্যু হয়। মোতায়েন করা হয়েছিল সেনাবাহিনী।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ