বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

ফিলাডেলফিয়ায় বন্দুক হামলায় শিশুসহ ৭ জন গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার একটি স্কুলের সামনে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে দুই বছর বয়সী এক শিশু ও চার কিশোরসহ সাতজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে স্ট্রবেরি ম্যানশন বিভাগে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পশ্চিম নরিস স্ট্রিটের জেমস জি ব্লেইন স্কুলের বাইরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকধারী। এ ঘটনায় সাতজন আহত হন। তাদের মধ্যে আহত চার কিশোর-কিশোরী স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী বলে জানা যায়।

ফিলাডেলফিয়া পুলিশ হামলায় মোট তিনজন জড়িত বলে সন্দেহ করছে। হামলার পর তারা একটি গাড়িতে উঠে পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেফতারে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

এ বিষয়ে টুইটারে এক বিবৃতিতে ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি বলেন, আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক থাকলেও, বাকি সবাই স্থিতিশীল। ঘটনাটি আসলেই হৃদয়বিদারক। হামলাকারীদের খুব শিগগির গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বন্দুক হামলার ঘটনা ঘটছে। সর্বশেষ দেশটির ফ্লোরিডা রাজ্যে একটি হত্যাকাণ্ডের বিষয়ে খবর সংগ্রহের সময় এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় আহত হন সাংবাদিকের সঙ্গে থাকা নয় বছরের একটি মেয়ে শিশু ও তার মা।

তাছাড়া ১৭ ফেব্রুয়ারি মিসিসিপি অঙ্গরাজ্যে গুলি করে সাবেক স্ত্রীসহ ছয়জনকে হত্যা করেন ৫২ বছর বয়সী এক ব্যক্তি। তার আগে ১৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুক হামলায় তিনজন নিহত হন। সূত্র: রয়টার্স

▐ সর্বশেষ পাওয়া সংবাদ