বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়া কখনই জয়ী হবে না: বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয় পাবে না। ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণার কয়েক ঘন্টা পর ওয়ারশতে দীর্ঘ বক্তব্যে বাইডেন এ অঙ্গীকার করেন।

পুতিন তার বার্ষিক রাষ্ট্রীয় ভাষণে সংঘাত উস্কে দেয়ার জন্যে পশ্চিমাদের অভিযুক্ত করেন এবং একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সাথে নিউ স্টার্ট পরমাণু চুক্তি প্রত্যাহারেরও ঘোষণা দেন।

তিনি বলেন, তার দেশের বিরুদ্ধে অব্যাহত কঠোর নিষেধাজ্ঞা সফল হবে না। তিনি পদ্ধতিগতভাবে লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।

এর কয়েকঘন্টা পর ন্যাটো মিত্র পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া কখনই জয়ী হতে পারবে না।

তিনি আরো বলেন, এতে কোন সন্দেহ নেই যে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বন্ধ হবে না, ন্যাটো বিভক্ত হবে না এবং আমরা ক্লান্ত হবো না।

এর আগে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট আকস্মিকভাবে কিয়েভ সফর করেছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের বছর পূর্তির আগে আগে তিনি প্রথমবারের মতো এ সফরে যান।

বাইডেন পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজেই দুদার সাথেও সাক্ষাত করেন এবং বলেন, খুবই জটিল ও গুরুত্বপূর্ণ সময়ে তিনি সফরটি করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ