বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

বৃষ্টির পর বেগুনি ফুলে ছেঁয়ে গেছে সৌদির মরুভূমি

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের শেষের দিকে ভারি বৃষ্টিতে তলিয়ে গিয়েছিল সৌদি আরবের একাংশ। বন্যা দেখা দিয়েছিল দেশটির পশ্চিমাঞ্চলে। অথচ সেই একই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে উঠেছে উত্তরাঞ্চলের জন্য। বাড়তি বৃষ্টির পর ফুলে ফুলে ছেঁয়ে গেছে সৌদির মরুভূমি। আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেশ-বিদেশ থেকে ছুটে যাচ্ছে সৌন্দর্যপিপাসু মানুষের দল।

সৌদি আরবের মাঝামাঝি একটি শহরে থাকেন মুহাম্মাদ আল-মুতাইরি। বেগুনি ফুলে ছেঁয়ে থাকা মরুভূমির বিরল দৃশ্য দেখতে প্রায় ছয় ঘণ্টা গাড়ি চালিয়ে ইরাক সীমান্তের কাছাকাছি রাফহা শহরে পৌঁছান তিনি। ৫০ বছর বয়সী অবসরপ্রাপ্ত এ শিক্ষকের কথায়, সৌদি আরবে এমন দৃশ্য কেউই আশা করে না।

বেগুনি ফুলগুলো সৌদি আরবে ওয়াইল্ড ল্যাভেন্ডার নামে পরিচিত উল্লেখ করে তিনি বলেন, এই সুগন্ধ ও দৃশ্য আত্মাকে সতেজ করে তোলে।

রাফহা শহরের চারপাশে ধূ ধূ মরুভূমিতে এখন যতদূর চোখ যায় কেবল বেগুনি ফুলের সমারোহ। এই দৃশ্য দেখতে রাজধানী রিয়াদ থেকে ৭৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছেন নাসের আল-কারানি।

৫৫ বছর বয়সী সৌদি ব্যবসায়ী বলেন, এই দৃশ্য বছরে ১৫ থেকে ২০ দিন থাকে। আমরা এখানে আসি বিশেষভাবে এটি উপভোগ করতে।

নাসের রঙিন ফুলের সৌন্দর্য উপভোগ করতে বেশ আয়োজন করেই এসেছেন। মরুভূমির মধ্যে তাঁবু টানিয়ে একপাশে আগুন জ্বালিয়ে বন্ধুদের সঙ্গে গরম চায়ে চুমুক দিতে দিতেই ফুলেল দৃশ্য উপভোগ করেছেন এ প্রকৃতিপ্রেমী।

নাসেরের মতো আরও অনেক দর্শনার্থীই মরুর বুকে তাঁবু টানিয়ে এবং আগুন জ্বালিয়ে খাবার খেতে খেতে বেগুনি ফুলের দৃশ্য ও সুগন্ধ উপভোগ করছেন।

শত শত দর্শনার্থী টেনে আনা ফুলগুলো যেন উট খেয়ে ফেলতে না পারে, তার জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করছেন স্থানীয় বাসিন্দারা।

সৌদির মরুভূমিতে ফুল দেখতে সুদূর কাতার থেকে উড়ে এসেছেন আব্দুল রহমান আল-মারি নামে এক ব্যক্তি। তার মতে, এই দৃশ্য দেখার জন্য ১২ ঘণ্টার ভ্রমণ কোনো বিষয়ই নয়। মনে হবে, আপনি বেহেশতে রয়েছেন!

▐ সর্বশেষ পাওয়া সংবাদ