বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর সম্প্রতি বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ জম্মু-কাশ্মীরে ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টায় রাজ্যের কাটরায় ভূমিকম্পটি আঘাত হানে। তবে, এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল জম্মু-কাশ্মীরের কাটরা থেকে ৯৭ কিলোমিটার পূর্বে। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার।

এর আগে, বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ভারতের মেঘালয়ে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে বাংলাদেশের সিলেটেও অনুভূত হয়েছিল।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ