বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

তাজিকিস্তানে বরফধসে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : তাজিকিস্তানে বরফধসে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। খবর রয়টার্সের।

খবরে বলা হয়েছে, সাবেক সোভিয়েত ইউনিয়নভূক্ত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। বিবৃতি অনুসারে, খোরুগ শহরে বরফের চাপায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৮ জন। সেখানেই নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। এ ঘটনায় বেশকিছু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, ভাঞ্জ শহরেও একইরকম প্রাকৃতিক দুর্যোগে ২ জনের মৃত্যু হয়েছে। হাইয়েতে গাড়ি চালানোর সময় হঠাৎ ভেঙে পড়ে ভারি বরফের টুকরো। বরফের নিচে চাপা পড়েন আরোহীরা। জানা গেছে, এ মূহুর্তে দেশটির ৯৩ শতাংশ এলাকাই বরফের পর্বতে ঘেরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ