বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে
advertisement
আন্তর্জাতিক

এবার ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের মধ্য অঞ্চলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে ভূমিকম্পটি অনূভূত হয়। এরপরই স্থানীয় বিশেষজ্ঞরা আফটারশকের সতর্কতা জারি করে। খবর এনডিটিভির।

জানা গেছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মাসবেত প্রদেশে শক্তিশালী ও অগভীর ভূমিকম্পটি আঘাত হানে। এরপর সেখানের বাসিন্দারা ঘুম থেকে জেগে ওঠে।

মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, প্রদেশের প্রধান দ্বীপ মাসবেতের উসন পৌরসভার মিয়াগা গ্রামের নিকটতম গ্রাম থেকে ভূমিকম্পের কেন্দ্র ছিল ১১ কিলোমিটার দূরে।

প্রতিবেদনে বলা হয়, অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতি সবসময় বেশি হয়। তবে দেশটিতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাছাড়া জারি করা হয়নি সুনামি সতর্কতাও।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডে পাঁচ দশমিক সাত মাত্রার মাঝারি ভূমিকম্প আঘাত হানে।
এদিন দেশটির রাজধানী ওয়েলিংটনের কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর আগে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে নিউজিল্যান্ডে বন্যা ও ভূমিধস দেখা দেয়। ফলে এই মুহূর্তে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশটি।

এদিকে সম্প্রতি তুরস্ক ও সিরিয়ায় সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে দেশ দুটি মারাত্মক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে। এ পর্যন্ত দেশ দুটিতে ভয়াবহ এই দুর্যোগে ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ