বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস
advertisement
আন্তর্জাতিক

তুরস্কে ২২২ ঘণ্টা পর এক নারী জীবিত উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক : ভূমিকম্প আঘাত হানার ৯ দিন পর তুরস্কে ধ্বংসস্তূপের নিচ থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, ওই নারীর নাম মেলিক ইমামোগলু। তিনি তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামানমারাস নামক শহরের বাসিন্দা। ভূমিকম্পে তার বাড়ি ধসে পড়ে। এরপর সেই ধ্বংসস্তূপের নিচে ২২২ ঘণ্টা আটকে ছিলেন তিনি।

সোমবার হওয়া ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল গাজিয়ানতেপের পাশেই অবস্থিত কাহরামানমারাস শহর। ফলে ওই কম্পনে শহরটির অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধসে পড়েছে।

টিভিতে প্রচারিত ভিডিওতে দেখা যায়, একজন নারীকে স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তুলছেন উদ্ধারকারীরা। যখন আর কাউকে জীবিত পাওয়ার আশা প্রায় শেষ হয়ে গেছে— ঠিক তখনই ২২২ ঘণ্টা পর একজনকে পাওয়া গেল।

এদিকে এর আগে বুধবার বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার তুরস্ক ও সিরিয়ায় আরও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ৯ দিন পার হয়ে যাওয়ায় এখন আর কাউকে জীবিত পাওয়ার সম্ভবনা খুবই কমে গেছে। ফলে এখন ক্ষতিগ্রস্তদের সহায়তা করার দিকে নজর দিচ্ছেন উদ্ধারকারীরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ