বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজের নতুন সিইও আসাদুজ্জামান পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫
advertisement
আন্তর্জাতিক

ব্রাজিলের ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তিতে বজ্রপাত!

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে রয়েছে ১৩০ ফুট উঁচু যিশুখ্রিস্টের বিখ্যাত মূর্তি ক্রাইস্ট দ্য রিডিমার। যেন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দুই হাত ছড়িয়ে দিয়েছেন যিশু। তার এক হাত থেকে অন্য হাতের দূরত্ব ৯২ ফুট। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এ মূর্তি। সম্প্রতি প্রবল বজ্রপাতের কবলে পড়ে ব্রাজিলের এই বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি। আলোর ঝলকানি আছড়ে পড়লো মূর্তির ঠিক মাথার ওপর।

বজ্রপাতের আলোর ঝলকানি আছড়ে পড়ার মুহূর্তের ছবি প্রকাশিত হতেই ভাইরাল নেট দুনিয়ায়।

বেশ কিছুদিন ধরেই ব্রাজিলের নানা অংশে প্রবল ঝড়বৃষ্টি হচ্ছে। তার মধ্যেই একদিন বজ্রপাত আছড়ে পড়ে পৃথিবীর সপ্তম আশ্চর্য এই মূর্তিতে। ছবিতে দেখা যায়, অন্ধকারের মধ্যে প্রবল আলোর ঝলকানি। বজ্রপাতের আলোয় শুধু মূর্তিটিই চোখে পড়ছে। মনে হচ্ছে আকাশ থেকে আলোর স্রোত নেমে এসেছে মূর্তির মাথায়।

১০ ফেব্রুয়ারি এই ছবিটি তোলা হয়েছিল বলে জানা গেছে। ফের্নান্দো ব্রাগা নামে এক ব্যক্তি এই ছবিটি তোলার পরে ইনস্টাগ্রামে পোস্ট করেন। কয়েক মুহূর্তের মধ্যে হুহু করে ছবিটি ভাইরাল হয়।

এর আগে ২০১৪ সালে বজ্রপাতের ফলে মূর্তিটির একটি আঙুল ভেঙে গিয়েছিল। তবে সেটি সারানো হয়েছে। তবে এবারের বজ্রপাতে মূর্তির কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা এখনও জানা যায়নি। সূত্র: এনডিটিভি, টাইমস নাউ।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ