শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বেনাপোল বন্দরে পণ্যপাচার ও শুল্ক ফাঁকি - আরও দুই মামলায় ২৪ জন আসামি : এক সপ্তাহেও গ্রেফতার নেই
advertisement
আন্তর্জাতিক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ৭ হাজার ৮০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে আঘাত হানা তুরস্ক ও সিরিয়াতে এখন পর্যন্ত ৭ হাজার ৮০০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ সংখ্যা খুব দ্রুত ৮ হাজারে পৌঁছে যাবে। খবর বিবিসি

ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে নেমেছে দুই দেশের উদ্ধারকর্মীরা। তারা হন্য হয়ে জীবিত মানুষদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। সোমবার তুরস্কের দক্ষিণাঞ্চে এবং সিরিয়ার উত্তরাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

তুরস্কে এখন প্রচণ্ড শীত এবং তুষার ঝড় হচ্ছে। এই তীব্র শীতের মধ্যেও দ্বিতীয় দিনের মতো রাতেও উদ্ধার অভিযান অব্যাহত রাখেন উদ্ধারকর্মীরা। কারণ সময় যত পার হচ্ছে ততই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের বেঁচে থাকার সময় শেষ হয়ে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ