বুধবার, ১১ নভেম্বর ২০২৬
বুধবার, ১১ নভেম্বর ২০২৬
শিরোনাম
পাকিস্তানের ক্রিকেটে নতুন দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল ১ জুলাই থেকে সব ধরনের নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম তারেক রহমান-এরদোয়ান বৈঠক - রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ইস্টার্ন হাউজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ 1st Quarter Un-Audited Financial Statements of Eastern Housing Ltd. ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে ঢাবির এমপিএ অ্যালামনাইয়ের সহ-সভাপতি হলেন জাকির হোসেন, এফসিএস ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৫ জাপান-তুরস্কসহ নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে সাড়ে ৯ শতাংশ
advertisement
আন্তর্জাতিক

তুরস্কের ১০ শহরে ৩ মাসের জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের ১০ শহরে ৩ মাসের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রিপেস তাইয়্যেপ এরদোয়ান। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি। এর আগে সাত দিনের জাতীয় শোক ঘোষণা করেছিলেন এরদোয়ান।

এ সংক্রান্ত এক বক্তব্যে তিনি বলেন, এখন পর্যন্ত ৭০টি দেশ অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দিয়েছে। তাছাড়া সরকার পশ্চিমে আন্টালিয়ার পর্যটনকেন্দ্রগুলোতে হোটেল খোলার পরিকল্পনা নিয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত লোকেরা অস্থায়ীভাবে সেখানে বসবাস করবেন।

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় ১০ হাজার ভ্রামমাণ ঘর পাঠানোর কথা জানিয়েছে কাতার। এর পাশাপাশি ১২০ জনের উদ্ধারকারী দল, ভ্রাম্যমাণ হাসপাতাল বা মাঠ হাসপাতাল তৈরির সরঞ্জাম ও মানবিক সাহায্য পাঠানোর কথা জানিয়েছে কিছুদিন আগেই ফুটবল বিশ্বকাপ আয়োজন করা মধ্যপ্রাচ্যের এ দেশ।

জানা যায়, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে তিন হাজার ৫৪৯ জন নিহতের হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সম্মিলিত নিহতের সংখ্যা পাঁচ হাজার ১৫১ তে উন্নীত হয়েছে। ধসে পড়া হাজার হাজার ভবনের নিচে চাপা পড়ে রয়েছেন আরও বহু মানুষ। তাদের উদ্ধারে অভিযান চলছে।

সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেসময় দেশ দুটির অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য বলছে, তুরস্ক, সিরিয়ার পাশাপাশি সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে ভূমিকম্পটি। এর কয়েক ঘণ্টার মধ্যে ৭ দশমিক ৫ মাত্রার কম্পনসহ শতাধিক আফটারশক আঘাত হেনেছে ওই অঞ্চলে। সূত্র: দ্য গার্ডিয়ান

▐ সর্বশেষ পাওয়া সংবাদ