বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
advertisement
আন্তর্জাতিক

সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় হুথিদের হামলা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

মঙ্গলবারের (১৩ অক্টোবর) এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। এর কয়েক ঘণ্টা আগে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন রাজধানী সানায় তেল স্থাপনায় বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। 

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়। এতে কোনো প্রাণহানি বা কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

জানা গেছে, ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলার কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তেল স্থাপনার আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল। এসব স্থাপনাকে তারা বৈধ লক্ষ্যবস্তু বলে উল্লেখ করে।

এর আগে মঙ্গলবার সৌদি আরবের তেল স্থাপনাগুলোর আশপাশে থাকা কর্মী ও বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সতর্কতা দেয় হুথিরা। গোষ্ঠীটি এসব স্থাপনাকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে।মানচিত্র দেখুন

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত রাজধানী সানায় ইয়েমেন অয়েল কোম্পানির আল-সাবাহ কেন্দ্রীয় স্টেশন থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয়। এর প্রতিক্রিয়ায় হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, সানায় যেকোনো হামলার জবাবে সৌদি রাজধানী রিয়াদে ‘কঠোর ও যন্ত্রণাদায়ক’ পাল্টা আঘাত হানা হবে।

এদিকে রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি আরব। এসপিএর বরাতে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র জানান, প্রতিহত করা দুটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে চারজন আহত হয়েছেন এবং ১৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে শনিবার (১০ অক্টোবর) রিয়াদের বিমানবন্দরে হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। রোববার (১১ অক্টোবর) একই বিমানবন্দরে আরেকটি হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত কয়েক দিনের এসব হামলার পর এয়ার ফ্রান্স-কেএলএম, এয়ার ইন্ডিয়া, ইতিহাদ, লুফথানসা, ডেলটা, গালফ এয়ার ও কাতার এয়ারওয়েজসহ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরব ও আশপাশের দেশে ফ্লাইট স্থগিত করেছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ