শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
আন্তর্জাতিক

পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১ আগস্ট) দুপুর একটার দিকে পেরুর পিসকো বিমানবন্দর থেকে উড্ডয়ন করা ‘সেসনা ক্যারাভান সি-২০৮’ মডেলের বিমানটি পুয়েবলো ভিয়েহো এলাকায় উড়ার সময় হঠাৎ বিধ্বস্ত হয়। বিমানে দুই জন পাইলটসহ মোট ১১ জন যাত্রী ছিলেন।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ে। ফলে কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিলো বলে জানা গেছে। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

দক্ষিণ আমেরিকার অন্যতম জনপ্রিয় পর্যটন দেশ পেরু। দেশটির ঐতিহাসিক নিদর্শন, যেমন ইনকা সভ্যতার মাচু পিচ্চু এবং কুসকো শহরের প্রাচীন পাথরের স্থাপনা দেখতে প্রতিবছর লাখো পর্যটক সেখানে ভ্রমণ করেন।

পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে প্রায় ৪১ লাখ পর্যটক দেশটি ভ্রমণ করেছেন।

নাজকা লাইনস পেরুর দক্ষিণ উপকূলীয় মরুভূমি অঞ্চলে, আন্দিজ পর্বতমালার কাছে অবস্থিত। মাটির ওপর খোদাই করা বিশাল আকৃতির এসব জিওগ্লিফ বা ভূ-চিত্র ৫০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৫০০ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়।

এর ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বের কারণে ইউনেস্কো নাজকা লাইনসকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দিয়েছে। সংস্থাটির মতে, সংখ্যায়, আকারে, বৈচিত্র্যে এবং ধারাবাহিকতায় এসব ভূ-চিত্র প্রত্নতত্ত্বের অন্যতম রহস্যময় নিদর্শন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি পেরুর দর্শনীয় স্থান ভ্রমণসেবা প্রতিষ্ঠান এরোডিয়ানার বহরের একটি বিমান ছিলো।

সর্বশেষ পাওয়া সংবাদ